শেখ হাসিনা কবে দেশে ফিরবেন?


শেখ হাসিনা কবে দেশে ফিরবেন: সোসিয়াল মিডিয়া খুললেই বর্তমান সময়ে আওয়ামী লীগের অফিশিয়াল আনঅফিসিয়াল বিভিন্ন ধরনের কিংবা অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনীতিবিদরা পোস্টে ভরে রেখেছেন শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আসবে। বা এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তারা প্রোফাইল যেন ভরে ফেলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইবুনালে মামলা খাওয়া একজন আসামী যদি এই দেশে ফিরে তাহলে কি সাধারণভাবে বা স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ থাকি গ্রহণ করবে? কিংবা শেখ হাসিনা যদি বাংলাদেশের ফিরে আসে তার কি সঠিক বিচার হবে না?

 


2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পরে 5 ই আগস্ট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তন করে। এবং জানা গেছে এখনো পর্যন্ত তিনি ভারত সরকারের নিরাপত্তায় ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পা রাখেন নি শেখ হাসিনা। কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে পা না রাখলেও, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে ভরে রয়েছে তার নেতাকর্মীদের পোস্ট। কিন্তু সেই সকল পোস্টগুলো যাচাই করলে দেখা যাবে তার মধ্যে 90% পোস্টই সম্পূর্ণ ভুয়া কেউ বলছে শেখ হাসিনা ফিরে আসবে 10 তারিখে, কেউ বলছে আগামী মাসের 12 তারিখে। এভাবে সময় যত এগোচ্ছে কিন্তু কাজ হচ্ছে না।

 

এখন পর্যন্ত শত শত বার বিভিন্ন গুজব রটেছে বটে। কিন্তু একবারও সঠিক সফলতা মেনে নি। বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী 16 বছর ধরে রাজত্ব চালিয়েছে বাংলাদেশে। উন্নতি যেমন করেছে ঠিক তেমনি কিছু ক্ষেত্রে বেহাল দশাও করে গেছে। ভালো খারাপ এই মিলেই তো একটি মানুষ। যাই হোক আমি কোন রাজনীতি বিষয়ে ততটা জ্ঞান রাখি না সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো সেজন্য।

 

এখন মেন প্রশ্নে আসা যাক। তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? এই গুঞ্জন কি আসলেই সত্য? সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কি যেন নাম তার বাবা ঠিক মনে পড়ছে না, সে তার অনেক ভাষণে বারবার বলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরবে, এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে। এ ধরনের নানাবিধ কথাবার্তা। কিন্তু দেশের পরিস্থিতি কিন্তু একবারে আলাদা। বাংলাদেশের যদি শেখ হাসিনা আসে তাহলে তার কঠোর বিচার করা হবে বলে মনে করা হচ্ছে।

 

বিশেষত জেন-জি রা কখনোই তাকে স্বাভাবিকভাবে দেশে মেনে নেবে না। যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে এবং পুনরায় রাজনীতিতে যোগ দিতে চাই তার পূর্বে তাকে অবশ্যই জেল মামলা এইসব কিছু পার করে তারপরে রাজনীতিতে ফিরে আসতে হবে। কেননা তার বিরুদ্ধে রয়েছে জুলাই গণহত্যার মামলা। এছাড়াও রয়েছে শত শত মামলা। দুর্নীতি মামলা আরো ইত্যাদি ইত্যাদি। আর যদি ভুলবশত বাংলাদেশের আদালত তাকে নির্দোষ প্রমানিত করে। তাহলে তো হয়েই গেল, এদিকে আবারো শুরু হয়ে যাবে দেশে আরো নতুন ধরনের কোন আন্দোলন হয়তোবা। আবারো মানুষ বাড়ি থেকে বের হতে পারবে না, হয়তোবা আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। তো আপনার কি মনে হচ্ছে, শেখ হাসিনা কি সত্যিই বাংলাদেশে আসবে? আবারো কি দেশে গণঅভ্যুত্থান হবে? আবারো কি এই ক্ষমতার পাল বদল হবে? মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন? আমাদের ভিডিওতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনার কাছে কোন বিষয় নিয়ে সমস্যা মনে হয়ে থাকে তাহলে তা আমাদেরকে কমেন্ট করে নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা শুধুমাত্র আপনাদের ইনফর্মেশন দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚀 Join Our Telegram Community